অল্প দিনে ওজন কমানোর ১০টি কার্যকরী সমাধান।
আমরা যারা শরীরের অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় ভুগছি তার এই টিপস গুলি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ সঠিকপন্থায় মেনে চললে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।
শারীরিক কসরৎ
১. সর্বপ্রথম আমরা ব্যায়াম করার কথা বলবো। কেননা ওজন কমানোর জন্য এরচেয়ে উত্তম কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন প্রকারের ব্যায়াম আছে যেগুলো আপনি ইউটিউব দেখে শিখে নিয়ে নিয়মিত চর্চা করতে থাকুন। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ফল পেয়ে যাবেন।
২. সকাল বিকাল পর্যাপ্ত পরিমাণ হাটুন। যাদের ওজন অনেক অনেক বেশি যার কারনে ব্যায়াম করতে কষ্ট হয় তারা নিয়মিত হাঁটার চেষ্টা করুন। হাঁটতে থাকুন। হাঁটতে থাকুন।
খাওয়ার দিকে আসা যাক।
৩. আমরা সর্বপ্রথম নিয়মিত পানি পান করার পরামর্শ দিব। কারন পানির বহুমুখি উপকার রয়েছে। এর একটি উপকার হচ্ছে সব সময় পানি পান করলে শরীরের ভারসাম্য ঠিক থাকে, শরীর আর্দ্র থাকে। মনে হয় সব সময় পেট ভরা রয়েছে। আর পেট ভরা থাকার ফলে ক্ষুধাও কম লাগে। এতে আপনার খাওয়া কমে যাবে। আর না খেলে এমনিতেই ধীরে ধীরে ওজন কমবে। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পানি করুন। ১ দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন।
৪. চিনি ও মিষ্টি জাতীয় খাবার সুস্বাদু হলেও এটা আপনার সর্বনাশের মুল কারন। তাই শরীরের ওজন কমাতে চাইলে অন্তত পক্ষে ১৫ দিন চিনি বা মিষ্টিজাতীয় খাবার পরিহার করুন। সেই সাথে ভাত, রুটি ও শর্করা জাতীয় খাবার কম খেলে ওজন দ্রুত কমবে।
৫. মনে রাখা দরকার, ক্যালরিযুক্ত খাবার যত বেশি খাওয়া হবে তত ওজন বাড়তে থাকবে। তাই অধিক ক্যালরিযুক্ত বিভিন্ন প্রক্রিয়াজাতকৃত খাবার ফাস্টফুড, কোমল পানীয়, সোডা একদম পরিহার করুন। ওজন কমাতে চাইলে একেবারেই খাবেন না।
৬. প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, মুরগির মাংস পরিমান মতো খেতে হবে। বেশিও খাওয়া যাবে না। আবার কম খাওয়াও চলবে না। শরীরের ভারসাম্য ঠিক রাখে। শরীরের মেদ ও চর্বি কমে যায়। এছাড়াও এধরনের খাবার খেলে শরীরের পেশি শক্তি বৃদ্ধি ও দেহের ক্ষয়পুরন রোধ করে।
৭. খাবার প্লেটে বেশি বেশি সবজি রাখুন। গবেষনায় দেখা যায়, সবজি খেলে শরীরের ভারসাম্য ঠিক থাকে এবং ওজন কমে। ওজন কমার কারন হলো সবজির মধ্যে রয়েছে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া সবজি খেলে শরীর সুস্থ-সবল থাকে বেশি।
৮. অনেকে আছে যারা ওজন কমানোর জন্য খাবার গ্রহন করা একদম বাদ দিয়ে দেয়। মনে রাখতে হবে, না খেয়ে কিন্তু ওজন কমানো যায় না। তাই কোনো বেলার খাবারকে বাদ দেওয়া যাবে না। দিনে একেবারে খুব বেশি না খেয়ে স্বাভাবিক পরিমাণ খান।
৯. ছোট থালা/প্লেটে খাওয়ার অভ্যাস করতে হবে। সচরাচর দেখা যায়, যারা বড় থালায় খায় তাদের খাওয়ার পরিমানটাও বেশি থাকে। বড় থালার পরিবর্তে ছোট থালায় খাওয়ার অভ্যাস করতে হবে।
১০. আয়নার সামনে বসে খাবার গ্রহন করুন। একদল চিকিৎসক গবেষনা করে পেয়েছেন, যেসব লোক আয়নার সামনে বসে খায়, তাদের ওজন দ্রুত কমে যায়। কারন হলো, যারা আয়নার সামনে বসে খায় তারা নিজেদের মোটা শরীর দেখে খারাপ বোধ করে। যার কারনে খাবার কম খায়। আপনি অবশ্যই এটা পরীক্ষা করে দেখবেন।
0 Comments