bangla golpo: মূর্খ চিকিৎসক

Bangla golpo: মূর্খ চিকিৎসক


এক যে ছিল মূর্খ চিকিৎসক। চিকিৎসার নাম করে রোগীর জীবন নাশ করে দিত। তার ভুল-ভাল চিকিৎসায় প্রাণ হারিয়েছে অনেকে। তবুও সে নিজেকে দেশের সেরা চিকিৎসক দাবি করতো। 

একবার তার দেশের রাজার ছেলের এক কঠিন অসুখ ধরা পড়ল। রাজা অনেক চিকিৎসক দেখালো কিন্তু ছেলের রোগ ভালো হলো না। তাই রাজা ভিষণ চিন্তায় পড়ে গেলেন।

তার একমাত্র বংশের প্রদীপ যেভাবেই হোক বাঁচাতে হবে। তাই রাজা বাধ্য হয়ে নিজেই তার রাজ দরবারের অবসরপ্রাপ্ত অতিবৃদ্ধ চিকিৎসককে ডাকতে গেলেন। 

সেখানে গিয়ে দেখা গেল একসময়ে তার রাজচিকিৎসক এখন অতিশয় বৃদ্ধ হয়ে পড়েছেন। হাটতে অক্ষম, চোখেও ঠিকমতো দেখেন না। রাজা তাকে করজোড়ে অনুরোধ করলেন। বৃদ্ধচিকিৎসক মহামান্য রাজার অনুরোধ ফেলতে পারলেন না।

পরদিন সেই বৃদ্ধ অভিজ্ঞ চিকিৎসক রোগীর অবস্থা দেখেই রোগ চিহ্নিত করে ফেললেন। আর তিনি অনেক আগেই এই রোগের তৈরি করে রেখেছিলেন। 

তাই চিকিৎসক বললেন, "মহারাজ আমি যখন এখানে চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম তখন আমার রুমে এই রোগের ঔষুধ তৈরি করে রেখে গিয়েছিলাম।

আমার বিশ্বাস ওই ঔষুধ এখনো সেখানে আছে যা একটি কৌটার মধ্যে সংরক্ষিত। কিন্তু আমি চোখে ঝাপসা দেখি, তাই আমার পক্ষে কৌটাটি চিহ্নিত করা সম্ভব নয়।

তখন রাজা নিজেই ওই কৌটাটি আনার জন্যে পুরাতন ঔষুধালয়ে গেলেন। কিন্তু তিনি সঠিক কৌটাটি চিহ্নিত করতে পারলেন না। কেননা সেখানে আরো অনেক কৌটা ছিল। রাজা কোন রিস্ক নিতে চান না। তাই ফিরে এসে বেশ চিন্তায় পড়ে গেলেন।

তখন রাজার বিমর্ষ চেহারা দেখে এক রাজকর্মচারী তাকে অভয় দিয়ে বলল, "মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না। এই ওষুধ একজন চিকিৎসক চিহ্নিত করতে পারবে। আপনি অনুমতি দিলে আমি তাকে ডেকে আনতে পারি।

রাজার অনুমতি পেয়ে কর্মচারী তখন ওই মূর্খ চিকিৎসককে ডেকে আনলেন। তারপর মূর্খ চিকিৎসক  ওই ওষুধালয়ে গেলেন। কিন্তু  সঠিক কৌটাটি তো চিহ্নিত করতেই পারল না বরং একটি বিষের বোতল নিয়ে এলো।

তারপর সঠিক ঔষুধ মনে করে ওই বিষ রোগীকে খাওয়ানো হলো। আর কিছুক্ষন পর রাজার একমাত্র ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ল।

এঘটনায় রাজা খুবই মর্মাহত হলেন। অবশিষ্ট ওষুধটুকু তিনি মূর্খ চিকিৎসককে খাওয়ার আদেশ দিলেন। আর মূর্খচিকিৎসক বাকী বিষ টুকু খেয়ে ফেলল এবং সেও মারা গেল।


Bangla গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

0 Comments