ঘটনা ১
ইমাম জাফর সাদেক (রহ) এর একটি পোশাক ছিল যা দেখতে বেশ চাকচিক্যময়। মূলত নামি-দামি লোকেরা এ ধরনের পোশাক পড়ে থাকে। একদিন তিনি পোশাকটি পরিধান করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন রাস্তায় এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো এবং তার গায়ে এত দামি পোশাক দেখে লোকটি বিস্মিত হলো। সে একটু হতাশ হয়ে ইমাম সাহেবকে বলল, "হুজুর আপনি নবী বংশের লোক। আপনার পক্ষে এমন পোশাকক পরিধান করা উচিত কি? এটা কি শোভনীয়"? তার কথা শুনে ইমাম সাহেব লোকটির দুটি হাত তার পরিহিত পোষাকের ভেতর ঢুকিয়ে দিলেন। লোকটি তখন বুঝতে পারল এর ভিতরে আরেকটি জামা আছে। যা খুব পুরু ও খসখসে। লোকটি দু হাত বের করে আনলো এবং লজ্জাবনত হয়ে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন। তখন ইমাম সাহেব বললেন, "আমার দুটি জামা। একটি জামা পরিধান করে মানুষের মাঝে চলাচল করি। আর বাকি জামাটি নামাজের সময় পরিধান করি"। লোকটি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল। ইমাম সাহেব তাকে ক্ষমা করে দিলেন।
ঘটনা ২
একবার ইমাম জাপর সাদেক (রহ) অপরিচিত এক লোকের নিকট কিছুদিন বসবাস করেছিলেন। অপরিচিত সেই লোকটির একটি ব্যাগের ভিতর দুই হাজার (বাংলা অনুবাদে) টাকা ছিল। কিভাবে যেন সেই ব্যাগটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও এটি খুঁজে পাওয়া গেল না। তখন লোকটির মনে সন্দেহ হলো ব্যাগসহ টাকাগুলি হয়তো তার সঙ্গী (ইমাম জাফর সাদেক (র) ) নিয়েছে। কারন আমার সাথে তো শুধু সেই থাকে। তাই লোকটি ইমাম সাহেবকে কটু কথা শুনিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি জানালো। ইমাম সাহেব তার কটু কথাগুলির কোনো প্রতিবাদ না করে নিরবে সহ্য করে গেলেন। তারপর অত্যন্ত কোমল সুরে তাকে বললেন , "আপনার ব্যাগে কত টাকা ছিল নির্ভয়ে বলুন। আমি সম্পুর্ণ টাকা দিয়ে দেব। একথা শুনে লোকটি বলল, "ব্যাগে ২০০০ টাকা ছিল। তখন ইমাম সাহেব বাড়িতে গিয়ে ২০০০ টাকা এনে লোকটিকে দিয়ে দিলেন।
টাকা পেয়ে লোকটি চলে গেল। হঠাত একসময় লোকটি হারিয়ে যাওয়া ব্যাগটি কিভাবে যেন ফিরে পেল। তখন সে নিজের ভুল বুঝতে পারলো। তার অন্তরাত্না কেঁপে উঠলো। ভাবতে লাগলো, " তারতো ভুল হয়ে গেছে। এমন মহৎ ব্যক্তির সাথে কত বড় অন্যায় করেছে সে। হায় রে! তাকে কত কটু কথা শুনিয়ে চুরির অপবাদ দিয়েছি। আর তাকে হয়রানি করে মিছেমিছি টাকাও চেয়েছি। আর সবকথা তিনি চুপচাপ সহ্য করেতো গেলেনই এমনকি টাকা না নিয়েও টাকা দিলেন। এটাতো সাধারন কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই তিনি একজন মহৎ ব্যক্তি। এগুলি মনে করে লোকটি অনুশোচনা করতে লাগলো। অনুতপ্ত মন ও লজ্জিত চেহারা নিয়ে লোকটি ইমাম জাফর সাদেক (র) নিকটে গিয়ে তার পূর্ব অন্যায় কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন এবং টাকা ফেরত নেওয়ার জন্য তাকে অনুরোধ করলেন। কিন্তু ইমাম সাহেব টাকাগুলি গ্রহণ না করে বললেন, "আমি কাউকে কিছু দিলে তা আর ফেরত নেই না। কারন তা আল্লাহর ওয়াস্তে একেবারেই দিয়ে দেই। তাই আমি এ টাকা ফেরত নিতে পারব না"। এথা শুনে লোকটি অনেক অনুরোধ করতে লাগলো। কিন্তু ইমাম সাহেব তার কথায় অবিচল রইলেন। কি আর করার! লোকটি টাকা গুলি নিয়ে ফিরে গেল।
যুগশ্রেষ্ঠ মুসলিম মহান এই মনীষীকে না জেনে না চিনে মিথ্যা অপবাদ দেওয়া এই লোকটি মৃত্যু পর্যন্ত অনুশোচনা করেছিলেন।
0 Comments