Bangla golpo
একদা বৃদ্ধ তিন বন্ধু মিলে অচেনা এক বাড়িতে গল। তারা গেটের সামনে দাঁড়িয়ে বাড়ির মালিকের উদ্দেশ্যে ডাকতে লাগল। ডাক শুনে একটুপর সেই বাড়ির মহিলা বা গৃহকর্তী বাইরে বেরিয়ে এলো।
মহিলাটি দেখলেন, গেটের পাশে তিনজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি তাদের চিনতে পারলেন না কারণ এর আগে কখনো দেখেনি। মহিলা বললেন, "দুঃখিত ভাই। আপনাদের তো চিনতে পারলাম না। তবে তবে দেখে মনে হচ্ছে আপনারা ক্লান্ত ও ক্ষুধার্ত। তাই ভেতরে আসুন, বিশ্রাম করুন। আমি আপনাদের জন্য খাবার ব্যবস্থা করছি।
তখন তাদের একজন বলল, আপনার স্বামী বাসায় আছে কি? থাকলে ডাক দেন। মহিলাটি বলল, দুঃখিত তিনি বাসায় নেই। ব্যবসার কাজে বাইরে গিয়েছে। তাদের একজন বলল, যেহেতু আপনার স্বামী বাইরে আছে, তাই আমরা ভেতরে আসতে পারবো না। আমরা এখানে অপেক্ষা করছি। যখন তিনি ফিরবেন তখন আমাদের কথা তাকে বলবেন"।
রাতে যখন স্বামী বাড়িতে আসলো তখন মহিলা তাকে সব ঘটনা খুলে বলল। স্বামী সব কথা শ্রবণ করে বললেন, "যাও, তাদেরকে বলো যে তিনি এসেছেন এবং অতিথি হিসেবে তাদেরকে বরণ করে নিতে চায়। স্বামীর হুকুম পেয়ে মহিলাটি তাদেরকে ভেতরে আসার জন্য অনুরোধ করলেন।
বন্ধু তিনজন কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর তাদের একজন বলল যে এভাবে তারা ভেতরে যেতে পারবেনা। মহিলাটি বলল, "এখন ভেতরে যেতে তো কোন সমস্যা থাকার কথা নয়। তবে কেন আপনারা যেতে চাচ্ছেন না? কারণটা বলবেন কি?
তখন এক বন্ধু একজনের উদ্দেশ্য করে বলল, "এর নাম সম্পদ আর একজন কে উদ্দেশ্য করে অর্থাৎ আঙুল দেখিয়ে বলল যে ওর নাম সাফল্য এবং আমার হচ্ছি ভালোবাসা। আমাদের মধ্যে থেকে যেকোনো একজন অতিথি হতে পারবে। তাই আপনি আমাদের যেকোনো একজনকে ভেতরে যেতে বলুন।
মহিলা বললেন," আচ্ছা ঠিক আছে। এ ব্যাপারে আমার স্বামীর সাথে পরামর্শ নিয়ে জানাচ্ছি। মহিলাটি দ্রুত স্বামীর নিকট যে সব বললেন। শুনে তো স্বামী বেজায় খুশি হয়ে গেলেন। তিনি রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখলেন। তাই স্ত্রীকে বললেন সম্পদকে অতিথি করতে।
কিন্তু মহিলাটি এতে সন্তুষ্ট হল না। তিনি সাফল্যকে অতিথি করার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু স্বামী এতে সম্মত হলো না। তখন তাদের ছোট্ট ছেলে একটু দূরে দাঁড়িয়ে সব শুনতে ছিল। পিতা-মাতা যখন সঠিক সিদ্ধান্ত নিতে পারল না তখন সে এগিয়ে এলো।
পিতার কাঁধে হাত রেখে বলল," বাবা, আমাদের অবশ্যই ভালোবাসাকে ডাকা উচিত। ভালোবাসা থাকলে আমাদের পরিবার ভালবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। যে পরিবারে ভালোবাসা আছে ওই পরিবার সবচেয়ে সুখী।
ছোট্ট ছেলেটির কথা শুনে পিতা-মাতা খুব খুশি হলো। স্বামী বললো, "ঠিক আছে, তাহলে অতিথি হিসেবে ভালবাসাকেই গ্রহণ করি। মহিলাটি বাইরে যেয়ে ভালোবাসাকে অতিথি হওয়ার জন্য বললেন।
ভালোবাসা নামক ব্যক্তিটি উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে লাগল। তার দেখাদেখি সাফল্য ও সম্পাদ্য এরাও সাথে যেতে লাগল। মহিলাটি এটা দেখে খুব অবাক হয়ে গেল। তিনি বললেন যে সে তো শুধু ভালবাসাকে ভেতরে আসতে বলেছে তাহলে শুধু তারই তো আসার কথা।
তখন বন্ধু তিনজন সমস্বরে বলে উঠল, "আপনি যদি সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে সম্পদ ও ভালোবাসা বাইরে থাকতো। আর যদি সম্পর্কে আমন্ত্রণ করতেন তবে ভালোবাসা ও সাফল্য বাইরে থাকত।
কিন্তু আপনার ভাগ্য ভালো তাই ভালোবাসাকে আমন্ত্রণ জানাতে পেরেছেন। তাই আমরা তার সাথে যাচ্ছি। কারন ভালোবাসা যেখানে যায় সাফল্য ও সম্পদ আমরাও সেখানে যাই। সুতরাং আপনি আমাদের তিনজনকেই পেলেন।

0 Comments