আবু হুরায়রা (রাঃ) এর মায়ের ইসলাম ধর্ম গ্রহণের অসাধারণ একটি ঘটনা




রাসূলুল্লাহ (সাঃ) এর অন্যতম প্রিয় সাহাবী ছিলেন আবু 
হুরায়রা (রা)। তিনি নিজের জীবনের চেয়েও রাসূলুল্লাহ (সাঃ) কে বেশি ভালোবাসতেন।

তিনি সৰ্বদা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে থাকার চেষ্টা করতেন আর নিবেদিত প্রাণ ছিলেন। তাই তার নিকট থেকে অনেক হাদীস বর্ণিত হয়েছে।

আবু হোরায়রার (রা) মনে একটা দুঃখ ছিল। ইসলামের প্রথম দিকে তার মা ছিলেন বে-দ্বীন। তিনি তার মাকে মুসলমান হওয়ার জন্য বারবার অনুনয়-বিনয় করতেন। কিন্তু বরাবরের মতো ব্যর্থ হতেন।

উল্টো তার মা তাকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য পীড়া দিতেন। বিভিন্ন পন্থা অবলম্বন করে তাকে নির্যাতন নিপীড়ন করতেন।

একদিন রাসূলুল্লাহ (সাঃ) এর দরবার হতে বাড়ি যেতে আবু হোরায়রা (রা) এর একটু দেরি হয়।

বাড়ি পৌছলে তার মা দেরি করার কারণ জানতে চাইলেন। তিনি জবাবে বললেন যে রাসুলুল্লাহ (সা) এর খেদমতে থাকার কারনে আসতে দেরি হয়েছে। 

একথা শুনে মা রাগে তাকে ইচ্ছামত মারধোর করতে লাগলো। আর যেকোনো একটি ঠিকানা বেছে নিতে বলল। যদি সে মোহাম্মদ (সাঃ) এর দরবারে যায় তাহলে বাড়ি ছাড়তে হবে।

পরদিন আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (সাঃ) এর নিকটে এসে কাঁদতে লাগল। রাসূলুল্লাহ (সাঃ) এভাবে কান্না করার কারণ জানতে চাইলেন।

তখন তিনি বললেন যে তার মা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল (সাঃ) বললেন, "মা তোমাকে মেরে বের করে দিয়েছে আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ!? আমার তো এখানে কিছু করার নেই।

আবু হোরায়রা (রা) বললেন যে তিনি নালিশ করতে আসেননি। রাসূল (সাঃ) বললেন,"তাহলে কেন এসেছ?" আবু হোরায়রা (রা) বললেন, "ইয়া রাসুলুল্লাহ! আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে সে জন্য আপনার নিকট দোয়া চাইতে এসেছি। আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে"।

রাসূলুল্লাহ (সাঃ) আল্লাহর দরবারে দোয়া করলেন,"হে আল্লাহ, আপনি আবু হোরায়রার মাকে কবুল করে নিন আর হেদায়েত দান করুন"। আল্লাহ তায়ালা দোয়া কবুল করলেন।

রাসূল (সাঃ) যখন দোয়া করতে ছিলেন তখন আবু হোরায়রা (রা) বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে রাস্তায় কিছু লোক তার জামা টেনে ধরে দৌড়ানোর কারণ জানতে চাইল। তখন তিনি বললেন  যে তিনি আগে বাড়ি পৌছাবেন নাকি রাসূল (সাঃ) এর দোয়া আগে পৌঁছাবে।

তিনি বাড়ি গিয়ে তার মাকে ডাকতে লাগলেন। তার মা গোসলে ব্যস্ত থাকায় বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। তিনি অপেক্ষা করতে লাগলেন।

গোসল শেষে তার মা দরজা খুলে দিয়ে বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'।

এ দৃশ্য দেখে তিনি খুশিতে কেঁদে ফেললেন। মাকে নিয়ে রাসুল (সাঃ) এর দরবারে হাজির হয়ে তার মায়ের কথা বললেন।

তাদের কথা শুনে রাসূল (সাঃ) অত্যন্ত খুশি হলেন। তারপর আবু হোরায়রা (রা) বললেন, "ইয়া রাসুলুল্লাহ (সাঃ) আমার মায়ের জন্য এরূপ দোয়া করুন যেন তার মনে সমস্ত মুসলমানদের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়"। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মায়ের জন্য এরুপ দোয়া করলেন।


সাহাবীদের আরো জীবনী গল্প পড়ুন নিচের লিংকে ক্লিক করে

https://islamicbioygraphy.blogspot.com/2021/10/blog-post_66.html?m=1


ইসলামিক সব ধরনের গল্প পড়তে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

https://islamicbioygraphy.blogspot.com/?m=1


শিক্ষনীয় গল্প পড়ুন নিচের লিংকে ক্লিক করে 

https://islamicbioygraphy.blogspot.com/2021/10/blog-post_88.html?m=1




Post a Comment

0 Comments