Bangla golpo: এক দানে দশ প্রতিদান


হযরত রাবেয়া বসরী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা

একবার হযরত রাবেয়া বসরীর (র) বাড়িতে দুজন দরবেশের আগমন ঘটলো।

তারা দু'জনেই ছিল খুব ক্ষুধার্ত। তাই তারা রাবেয়া বসরীর (র) নিকট কিছু খাওয়ার জন্য আবেদন করল। 

তাদেরকে আপ্যায়ন করার জন্য হযরত রাবেয়া বসরীর (র) ঘরে মাত্র দুটি রুটি ছিল।

তিনি রুটি দুটি তাদেরকে খেতে দিলেন। কিন্তু খাওয়া শুরু করার ঠিক পূর্ব মুহূর্তে একজন ভিক্ষুক দরজায় কড়া নাড়লো।

ভিক্ষুকটি বাইরে থেকে কিছু খাওয়ার জন্য আর্জি জানালো।

ভিক্ষুকটির কণ্ঠস্বর শুনে হযরত রাবেয়া বসরী (র) দরবেশদেরকে খেতে দেওয়া সেই রুটি দুখানা প্লেট থেকে তুলে নিয়ে ভিক্ষুকটিকে দিয়ে দিল।

রুটি পেয়ে ভিক্ষুকটি শুকরিয়া জ্ঞাপন করে চলে গেল। 

এদিকে দরবেশদের প্লেট থেকে খাবার তুলে নেয়ায় তারা অসন্তুষ্ট হল। এটাতে তারা অপমানিত বোধ করলো। 

ঠিক তখনই ঘটলো এক অবাক কান্ড। রাবেয়া বসরীর এক প্রতিবেশী তার দাসীকে দিয়ে রুটি মাংস পাঠালো। 

রুটিগুলো হাতে নিয়ে রাবেয়া বসরী (র) তা গুনতে শুরু করল। গুনা শেষে সে দেখল রুটি হল টোটাল আঠারোটি।

তখন তিনি দাসীকে বললেন, "তুমি ভুল করে আমার বাড়িতে এগুলো নিয়ে এসেছো। তোমার মালিক অন্য কারো জন্য রুটি মাংস পাঠিয়েছেন, যা আমার জন্য নয়।

দাসী তখন বলল, না আমার কোন ভুল হচ্ছে না। এগুলো আপনার জন্য আনা হয়েছে। আপনি এগুলো রেখে দেন।

কিন্তু রাবেয়া বসরী (র) কিছুতেই বিশ্বাস করলেন না। তিনি রুটি নিতে অসম্মতি জ্ঞাপন করলেন।

অগত্যা দাসী রুটি মাংস নিয়ে ফিরে গেল।

দাসি বাড়ি ফিরে গেলে তার গৃহকর্তী এগুলো ফেরত আনার কারণ জানতে চাইলো।

তখন দাসী সমস্ত ঘটনা খুলে বলল। গৃহকর্তী তার ভুল বুঝতে পেরে আরও দুটি রুটি দিয়ে দাসীকে আবার রাবেয়া বসরির বাড়িতে পাঠিয়ে দিলো।

রুটি পেয়ে আবারো রাবেয়া বসরী (র) গুনতে শুরু করলেন। এবারের রুটির সংখ্যা হল বিশটি।

তাই তিনি সন্তুষ্ট চিত্তে এগুলো গ্রহণ করলেন। তারপর রুটি ও মাংস দিয়ে অতিথি দরবেশ দুজনকে আপ্যায়ন করলেন।

দরবেশ দুজন তার এরকম আচরণে অবাক হয়ে গেল। তারা কৌতুক হল হয়ে পড়ল। তার আচরণের রহস্য কি?

দরবেশদের এরকম অবস্থা দেখে রাবেয়া বসরি (র) রহস্য উন্মোচন করলেন।

তিনি বললেন, "মাত্র দুটো রুটি দিয়ে আপনাদের আপ্যায়ন করার যথাসাধ্য হতো না। এজন্য আমি খুব ইতস্তত বোধ করছিলাম।

ঠিক তখনই আল্লাহ তাআলা আমার অন্তরের অবস্থা উপলব্ধি করে তা দূর করার জন্য অসীলা হিসাবে এই ভিক্ষুককে পাঠান।

আমি দানের বরকতের আশায় রুটি দুখানি তাকে দিয়ে দেই। কারণ আমি জানি, একটি দানের বিনিময় স্বরূপ আল্লাহ তা'আলা তার দশগুণ দেন।

আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনাদের আপ্যায়নের পুরো দায়িত্ব আমি আল্লাহর উপরই ন্যস্ত করি।

তারপর দাসী যখন রুটি নিয়ে আসলো তখন গুনে দেখলাম রুটি আঠারোটি।

তাই আমি গ্রহণ না করে ফেরত দিয়ে দিলাম। কারন আমি রুটি দুটি দান করেছি আল্লাহর ওয়াদা অনুযায়ী আমি পাব বিশটি।

দাসি যখন দ্বিতীয়বার এলো তখন ছিল বিশটি রুটি। তাই আমি নিশ্চিন্তে এগুলো গ্রহণ করলাম।

Post a Comment

0 Comments