Islamic golpo: বাদশাহ ও ঈমানদার উজির

 Islamic golpo bangla

একদা খোরাসান দেশে এক বাদশাহ ছিল। তার এক উযীর ছিল খুব ধৰ্মপয়ায়ণ। তাই উযীরটি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন। একদিন আপেল কাটতে দিয়ে বাদশাহ তার হাত কেটে ফেলে। কাটা অংশ থেকে প্ৰচুর রক্ত বের হয়। এ দৃশ্য অবলোকন করে উযীর বললেন, যা হয়েছে ভালোই হয়েছে। ইনশাআল্লাহ এতে অবশ্যই কল্যাণকর কিছু হবে"।

একথা শুনে তো বাদশা রেগে আগুন হয়ে গেল। তিনি উযীরকে বললেন, আমি এমনই খারাপ পর পরিস্থিতির স্বীকার হলাম যে একটি আঙ্গুল কেটে গেল। উফফ, ব্যাথায় তো আমার প্ৰাণ চলে যাচ্ছে। আর আপনি এর মধ্যে কিভাবে কল্যাণ দেখতে পাচ্ছেন"? উযীরের এই কথাটা বাদশাহকে এত বেশী ক্রোধান্বিত করলো যে, উযীরকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন। উযীরটি আনন্দের সাথে কারাগারকে বরণ কর নিলেন। স্বভাবমতো বললেন, কারগার থাকাটা অবশ্যই কল্যাণকর হবে।

কয়েকদিন পর বাদশাহ হর শিকারর জন্য বনে গেলেন। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত  হয়ে তিনি একটি গাছেৰ নিচে বিশ্ৰাম করছিলেন। এমন সময় জঙ্গলে বসবাসকারী কিছু আদিবাসী তাকে ঘিরে ধরলো। নিরূপায় হয়ে বাদশাই তাদের নিকটে আত্নসমৰ্পণ করল। তারা তাকে জঙ্গলের গহীনে নিয়ে গেল যেখানে তাদের বাড়িঘর অবস্থিত। সেদিন ছিল তাদের পূজোর দিন। তারা দেবতার প্রতি পবিত্ৰ আত্না উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল।

তারা বলি দেওয়া জন্য তাকে প্ৰস্তুত করতে লাগল। কিন্তু তারা বাশাহর একটি আঙ্গুল কাটা দেখতে পেল। তখন গোত্ৰের প্ৰধান বললেন, এ ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না’। ফলে তারা তাকে ছেড়ে দিল। শুধু মাত্ৰ হাত কাটার জন্য বাদশাহ প্ৰাণে বেচে গেলেন। ফিরে আসার পথে বাদশাহ উযীরের সেই কথা ‘ইনশাআল্লাহ এতে কল্যান রয়েছে’ মনে পড়ল।অতিদ্ৰুত বাদশাহ তার রাজ্যে ফিরে আসলেন। তারপর উযীরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি উযীরকে খুলে বললেন।উযীর বললেন, আল্লাহ তা'আলা হেকমত বুঝা বড় দায়। তিনি যাই করেন তাতে কল্যাণ নিহিত থাকে। বাদশাহ বললেন, সত্যি আমি ভাবতেই পারিনি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য এতটা কল্যাণকর ছিল। তবে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে, আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলছিলেন ‘ কারাগারে থাকাটা আপনার জন্য কল্যাণকর হবে"। এক্ষণে কারাগারে গিয়ে আপনি কি কোনো কল্যাণ লাভ করলেন?

উযীর বললেন, "খাদেম হিসাবে সবসময় আমাকে আপনার সাথে থাকতে হয়। আজ আপনি যদি আমাকে কারাগারে না পাঠাতেন , তাহলে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যাওয়া লাগত। তারা আপনার সাথে আমাকেও ধরে নিয়ে যেত। আর আমার মধ্যে কোন কাটা,ছেড়া,খুত না থাকায় তারা আপনাকে বাদ দিয়ে আমাকেই বলি দিত। এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হলো!!



Post a Comment

0 Comments