Bangla golpo: নির্বোধ ছাগল ও বোকা গাধা

        Bangla golpo     

এক ধনী লোকের একটি ছাগল ও একটি গাধা ছিল। লোকটি ছাগলের চেয়ে গাধাকে বেশি ভালোবাসত। কারন গাধাটি মাঝে মাঝে বোঝা টেনে তার উপকার করত। তাই লোকটি গাধাটির বেশি যত্ন নিত ও উন্নত মানের খাবার খাওয়াতো।

গাধার প্ৰতি এরূপ ভালোবাসা দেখে ছাগলটির বড্ড হিংসা হতো। কারন তাকে শুধু গাছের পাতা খেতে হয়। দিন দিন গাধার খাওয়া দেখে তার খুব লোভ হতে লাগল।

ছাগল অনেক দুষ্ট পরিকল্পনা করতো যেন মালিক গাধার উপর বিরক্ত হয়ে তাকে হত্যা করে। কিন্তু তার প্ৰচেষ্টা বার বার ব্যৰ্থ হয়। একদিন সৰ্বশেষ একটি পন্থা অবলম্বন করল। চেহেরায় বিষন্নতা নিয়ে গাধার নিকটে গেল।

ছাগল বলল - "ও ভাই গাধা , তোমার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগে গো"।

গাধা বলল - "কেন ভাই কি হয়েছে"?

ছাগল বলল - "দিনরাত শুধু বোঝা বহন কর আর ঘানি টান। একসময় তুমি কত সুস্থ ও সবল ছিলে"!

গাধা বলল - "দুঃখ করে কি আর হবে ভাই! বোঝা টানাই তো আমাদের জাত ধৰ্ম"।

ছাগল বলল - " কিন্তু নিজের দিকে চেয়ে দেখো একবার কত রগ্ন দেখাচ্ছে তোমাকে। শরীরে মাংস বলতে নাই, শুধু হাড় কখানিই দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে তুমি বেশিদিন বাচবে না ভাই"। 

গাধা বলল - "তুমি ঠিকই বলেছো। বোঝা টানতে টানতে আমার সমস্ত  শরীর ব্যথায় ফুলে যায়।

ছাগল বলল -" আমাকে দেখ, সারাদিন আরামে থেকে শুধু খাই। কোনো কাজ করতে হয় না"।

গাধা বলল - "মালিক আমার দ্বারা সত্যিই অবিবেচকের মতো কাজ করিয়ে নিচ্ছে। তুমি কত আরামে আছো"।

ছাগল বলল - "তুমিও যদি আরামে থাকতে চাও তাহলে আমার কথা শোনো। তুমি পেটে অসুখ হওয়ার ভান কর"।

গাধা বলল - "এতে কি লাভ হবে"? 

ছাগল বলল - "তাতে মালিক বুঝতে পারবে যে তুমি অসুস্থ। তাই তোমাকে দিয়ে কোন কাজ করাবে না"।

ছাগলের কথামতো গাধাটি পেট ব্যথার ভান করে মাটিতে গড়াগড়ি করতে থাকল। এ দৃশ্য থেকে মালিক পশু ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার গাধাটিকে পৰ্যবেক্ষন করে বলল যে অসুখটা খুব জটিল নয়। ছাগলের কলজে চটকে খাওয়ালেই গাধার অসুখ সেরে যাবে। 

ডাক্তারর পরামৰ্শ শুনে মালিক অত্যন্ত খুশি হলেন। কারন তার উপকারী পশুর জিবনটা বেচে যাবে। তিনি তৎক্ষনাৎ গাধার ঔষধের জন্য পালিত ছাগলটাকেই জবাই করলেন।



Post a Comment

0 Comments