Bangla golpo: ছাগল ছানার উপস্থিত বুদ্ধি

            

সকাল বেলা, ছোট্ট একটি ছাগল ছানা তার দলের সাথে মাঠে আসল ঘাস খেতে। ছানাটি সতেজ ও পরিষ্কার ঘাস খাওয়ার জন্য এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছিল। বেখেয়ালি ভাবে সে দল থেকে অনেক দুর চলে যায়।

দুরে থেকে একটি নেকড়ে বিষয়টি লক্ষ্য করছিল। নেকড়েটি ছিল খুবই ক্ষুধাৰ্ত। তাই ছানাটি খাওয়ার লোভ সামলাতে পারল না। ছানাটির পিছু নিলো এবং সুযোগ পেয়ে ছানাটিকে পাকড়াও করলো। 
হঠাৎ সামনে নেকড়ে দেখতে পেয়ে ছানাটি ঘাবড়ে গেল। ছানাটি বুঝতে পারল যে দল থেকে দুরে চলে আসায় বিপদের সম্মুখীন হয়েছে। তবে সে নেকড়ের হাত থেকে বাচার জন্য একটি উপায় বের করল। 
ছানাটি বলল - "ওহে নেকড়ে তুমি কি আমাকে খেতে চাও"? 
নেকড়ে বলল - "অবশ্যই, খেতে চাই। কারন আমি খুব ক্ষুধাৰ্ত।
ছানাটি বলল - "ইতিমধ্যে আমি অনেক ঘাস খেয়েছি। তাই আমার পেট ঘাসে পরিপূৰ্ণ। যদি তুমি এখন আমাকে খাও, তাহলে মুলত ঘাস খাওয়াই হবে। তাই ঘাস পরিপাক হওয়া পৰ্যন্ত অপেক্ষা করবে কি"?
নেকড়েটি কিছুক্ষন ভাবার পর তাতে সম্মত হলো এবং নিকটেই অপেক্ষা করতে লাগল।
কিছুক্ষন পর নেকড়ে বলল -" এভাবে পরিপাক হতে তো অনেক সময় লাগবে। আমাৰ পক্ষে এতো দেরি করা সম্ভব নয় "।
ছানাটি বলল - "আমি যদি নাচতে থাকি তাহলে দ্ৰুত পরিপাক হয়ে যাবে। তুমি কি আমাকে নাচতে দেবে"? 
নেকড়েটি তাকে নাচার জন্য উৎসাহ দিল। 
কিছুক্ষণ নাচার পর হঠাৎ ছানাটি নাচ বন্ধ করল"। 
ছানাটি বলল - "বাজনা না থাকার কারনে আমি সঠিকভাবে নাচতে পারছি না"।
নেকড়ে বলল - "এজন্য আমি কি করতে পারি"?
সুযোগ পেয়ে ছানাটি বলল - "তুমি কি আমার গলায় ঘণ্টা দেখতে পাচ্ছ?
নেকড়েটি হ্যা বলল।
ছানাটি বলল - "তুমি যদি ঘণ্টাটি বাজাও তাহলে এটি উচ্চ শব্দ করবে। তখন আমি দ্ৰুতই নাচতে পারব।
নেকড়েটি ছানার কথামতো ঘণ্টাটি বাজাতে থাকল। 
ইতিমধ্যে ছানাটির মালিক শব্দ শুনে তাদের দিকে আসতে লাগল। তারপর ছাগল ছানা ও নেকড়েকে একসাথে দেখতে পেয়ে লাঠি নিয়ে নেকড়েটিকে তাড়া করল। নেকড়েটি প্ৰাণ ভয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। আর ছানাটি উপস্থিত বুদ্ধির দ্বারা নিজের জীবন রক্ষা করলো।



Post a Comment

0 Comments