Islamic golpo: অতীতের স্মৃতি

 


একদা আরব দেশে টেকো, কুষ্ঠ রোগী, অন্ধ এই তিন বন্ধু বাস করত। প্ৰতিবন্ধী হওয়ার কারনে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। তারা আল্লাহর দরবারে প্ৰাৰ্থনা করতো যেন রোগ ও কষ্টের জীবন থেকে মুক্তি পায়। আল্লাহ তাদের দু'আ কবুল করলেন। তারপর আল্লাহর নিৰ্দেশে হযরত জিবরাইল (আ) সাধারন মানুষের বেশে তাদের নিকট গেলেন। প্ৰথমে টেকোর মাথায় হাত ছোয়া মাত্ৰই তার টাক মাথা চুলে ভরে গেল এবং উপঢৌকন হিসেবে একটি উটনী দান করলেন। তারপর কুষ্ঠ ব্যক্তির রোগ ভালো করে দিলেন এবং উপঢৌকন হিসেবে একটি গাভী দান করলেন। সবশেষে অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এবং তাকেও উপঢৌকন হিসেবে একটি ছাগল দান করলেন। জিবরাইল (আ) সবাইকে উপদেশ দিলেন তারা যেন পশুগুলোকে সঠিক ভাবে লালন-পালন করে। তাহলে আল্লাহ তাআ'লা সন্তুষ্ট হয়ে প্ৰত্যেককে ধন সম্পদ দিবেন। তিন বন্ধু জিবরাইল (আ) এর নিৰ্দেশ মেনে চলল। ফলে কয়েক বছরের মধ্যে একটি উট, গরু, ছাগল থেকে অসংখ্য উট, গরু, ছাগল জন্ম নিলো। তাদের কষ্টের জিবন চলে গেল ও সচ্ছলভাবে জীবনযাপন করতে লাগল। সেই সময়ে আরবের শ্ৰেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় তাদের স্থান হলো। এরপর আল্লাহ তাআলা তাদের ঈমান পরীক্ষা করার জন্য জিবরাইল (আ) কে আদেশ করলেন। জিবরইল (আ) ফকিরের বেশ ধারণ করে এক এক করে প্ৰত্যেকের কাছে গেলেন। তিনি প্ৰথমে সেই টেকোর কাছে যেয়ে বললেন, আমি একজন ফকির মুসাফির। বাড়িতে ফিরে যেতে চাই কিন্তু টাকা না থাকায় ফিরতে পারছি না। আল্লাহর পথে একটি উট আমাকে দান করো। লোকটি দান করতে ইচ্ছুক ছিলো না। তাই সে চুপ থাকল। ফকির লোকটি আবার বলল, ওহে, তুমি তো আগে টেকো ছিলে, লোকে তোমাকে দেখে হাসাহাসি আর বিভিন্নভাবে বিদ্ৰুপ করতো। ধন সম্পদ কিছুই তো ছিল না তোমার। তাই আল্লাহর কাছে রোনাজারি করতে। আল্লাহ পাক অতি দয়াপরবশ হয়ে তোমাকে এত কিছু দান করছেন। তাই সেখান থেকে একটি উট আমাকে দাও, ভাই! কিন্তু লোকটি সব অস্বীকার করলো এবং বললো যে তারা নাকি পূৰ্বপুরুষ থেকেই ধনী। কোনো দান সে করতে পারবে না। ফকিরটি বলল, ঠিক আছে তুমি অতীতে যা ছিলে আবার তাই হয়ে যাবে। লোকটি আবার রুগী ও গরীব অসহায় হয়ে গেল। তারপর কুষ্ঠ রোগীর নিকটে গেলে সেও সবকিছু অস্বীকার করলো এবং কোন সাহায্য না করায় অতীতে যেমন ছিল তেমন হয়ে গেল। কিন্তু  ফকিরটি অন্ধ ব্যক্তির কাছে বললে সে সবকিছু স্বীকার করলো এবং বলল যে," তুমি ঠিকই বলেছ । একসময় আমি অসহায় অন্ধ ছিলাম। আল্লাহ দয়া করে আমাকে সম্পদশালী করেছেন। তাই তোমার যত প্ৰয়োজন নিয়ে যাও"। ফকিরটি খুশি হয়ে বললেন, আমার কোনো কিছুর প্ৰয়োজন নেই। আল্লাহর ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা করতে এসেছিলাম। তুমিই শুধু পাস করেছো। তাই আল্লাহ তোমাকে আরো সম্পদশালী করবেন।



Post a Comment

0 Comments