Islamic golpo bangla: শেখ সাদীর একটি ঘটনা

                 

মুসলিম কবি ও সাহিত্যিক শেখ সাদীর নাম সবাই শুনেছে। তিনি ইরানের সম্ভ্ৰান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্ৰহন করেন। পারস্যের মহাকবি হিসেবে ইতিহাসের পাতায় তার নাম স্বৰ্ণাক্ষরে লেখা আছে। আর এই মহা মনীষীর জীবনীতে রয়েছে অনেকগুলি শিক্ষনীয় ঘটনা। এখানে একটি ঘটনা উল্লেখ করা হলো।

একদিন ইরানের রাজা নৈশভোজনের জন্য সাদীকে আমন্ত্ৰণ জানান। পরদিন সাদী নিত্যদিনকার মতো সাধারণ পোষাক পড়লেন। তারপর পায়ে হেটেই রাজপ্ৰাসাদের দিকে রওনা দিলেন। সারা দিন হাটার পর তিনি ক্লান্ত হয়ে গেলেন। কিন্তু গন্তব্যস্থলে পৌছতে হলে তাকে আরো অনেক হাটতে হবে। 

তখন সন্ধ্যা প্ৰায় ছুই ছুই। উপায়ন্তর না পেয়ে তিনি সেখানকার এক শাসনকৰ্তার বাড়িতে আশ্ৰয় ভিক্ষা চাইলেন। শাসনকৰ্তা তার পরণে জীৰ্ণ-শীৰ্ণ  পোশাক দেখে সাধারণ ভ্ৰমণকারী মনে করলেন। তাই সাদীকে যথাযথ আপ্যায়ণ না করে একদম নিম্নমানের খাবার খেতে দিল।

পরদিন ভোরে সাদী আবার রওনা দিলেন এবং দুপুরের দিকে  রাজপ্ৰাসাদে পৌছতে সক্ষম হলেন। রাজা ও প্ৰধান ব্যক্তিবৰ্গরা তাকে সাদরে গ্ৰহণ করলেন। সেখানে রাজ অতিথি হিসেবে তাকে যথেষ্ট আদর, আপ্যায়ন করলো এবং রাজা উপহার স্বরূপ রাজকীয় পোশাক দিলেন।

বাড়িতে ফেরার পথে সাদী আবার ঐ গৃহকৰ্তার বাড়িতে আশ্ৰয় নিলেন। এবারে তার রাজকীয় পোশাক দেখে গৃহকৰ্তা অনেক যত্ন করতে লাগল। অত্যন্ত নম্ৰতা ও ভদ্ৰতা নিয়ে তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলল। রাতে বিভিন্ন পদের সুস্বাদু ও উন্নত মানের খাবার খেতে দিলেন। কিন্তু সাদী খাওয়ার পরিবৰ্তে এগুলো জামার পকেটে রাখতে লাগলেন।

এমন অদ্ভুত ব্যবহারে গৃহকৰ্তা আশ্চাৰ্য হয়ে গেল। তিনি সাদীর কাছে এরূপ আচারনের কারন জানতে আগ্ৰহী হলেন। সাদী তাকে প্ৰথম ও দ্বিতীয় দিনের ব্যবহার সম্পৰ্কে বললেন। সাদী বললেন, "যেহেতু পোশাকের জন্য এত সুস্বাদু খাবার দেয়া হয়েছে তাই এগুলো পোশাকের প্ৰাপ্য। তাই আমি খাওয়ার পরিবৰ্তে পকেটে রাখছি"। গৃহকৰ্তা তখন নিজের ভুলটা বুঝতে পারলেন এবং লজ্জাবনত হয়ে ক্ষমা চাইলেন। পরদিন সাদী গৃহকৰ্তাকে নিজের পরচয় দিয়ে বাড়ির পথে চললেন।





Post a Comment

0 Comments